News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিএমের পদযাত্রায় বিজেপি হটানোর ডাক, তেইশে জয় নিশ্চিত, দাবি নেতৃবৃন্দের 
Image

সিপিএমের পদযাত্রায় বিজেপি হটানোর ডাক, তেইশে জয় নিশ্চিত, দাবি নেতৃবৃন্দের 

আমবাসা(ত্রিপুরা), ১৩ জানুয়ারী(হি. স.) : ত্রিপুরা থেকে বিজেপি-কে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে শুক্রবার ধলাই জেলায় মানিকভান্ডার থেকে কমলপুর পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ নিয়ে পদযাত্রা করেছে সিপিএম।

এদিন মানিকভাণ্ডারে সিপিএম দলীয় কার্য্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে পদযাত্রা মোহনপুর স্কুল মাঠের সামনে গিয়ে সমাপ্ত হয়েছে। পদযাত্রা শেষ হওয়ার আগে কমলপুর সিপিএম কার্য্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে সভা। এখানে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য বিধায়ক সুধন দাস, সিপিএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস। সভাপতিত্ব করেন প্রবীণ সিপিএম নেতৃত্ব রণজিৎ ঘোষ।

বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেতৃত্ব বর্তমান বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁরা দাবি করেন, গত পাঁচ বছরে বিজেপি ত্রিপুরার গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে দিয়েছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। যে প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় এসেছিলো বিজেপি তার একটিও পূরণ করেনি। ফলে ত্রিপুরার মানুষ স্থির করে নিয়েছেন এবার বিজেপিকে ক্ষমতাচ্যুত করবেন। এই প্রত্যয় নিয়েই মানুষ লাল ঝাণ্ডার তলে শামিল হচ্ছেন। তাঁরা এই অপশাসন ও প্রতারণা থেকে মুক্তি চাইছেন। এক্ষেত্রে আমাদের সঙ্গবদ্ধ ভাবে মানুষের পাশে থেকে কাজ করে যেতে হবে, বলেন নেতৃবৃন্দ। 

এদিন ৪৫ কমলপুর বিধানসভা এবং ৪৬ সুরমা বিধানসভা কেন্দ্র মিলিয়ে শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নিয়েছেন। 

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top