News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্ঘটনার কবলে পড়ল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, জেসিবি-র সাথে ধাক্কা, আহত জেসিবির চালক ও সহ-চালক, সুরক্ষিত সকল রেলযাত্রী
Image

দুর্ঘটনার কবলে পড়ল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, জেসিবি-র সাথে ধাক্কা, আহত জেসিবির চালক ও সহ-চালক, সুরক্ষিত সকল রেলযাত্রী

আমবাসা(ত্রিপুরা), ১২ জানুয়ারী(হি. স.) : ত্রিপুরায় দুর্ঘটনার কবলে পড়েছে ত্রিপুরসুন্দরী এক্সপ্রেস। দিল্লি থেকে আগরতলাগামী ওই ট্রেন ধলাই জেলায় জওহরনগর স্টেশনের নিকটে কংক্রিট মেশানোর গাড়িকে(জেসিবি) ধাক্কা দিয়েছে। তাতে জেসিবি গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। জেসিবির চালক ও সহ-চালক আহত হয়েছেন। অবশ্য, ট্রেনের সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন। তবে, ওই দুর্ঘটনার ফলে ট্রেন চলাচল স্বাভাবিক করতে পাঁচ ঘণ্টা সময় লেগেছে।

প্রসঙ্গত, কয়েকদিন যাবত জওহরনগর স্টেশনে রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের কাজ চলছে। এদিন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস সকাল সাড়ে নয়টা নাগাদ জওহরনগর স্টেশন থেকে আমবাসার উদ্দেশ্যে যাওয়ার সময় আচমকা জেসিবিটি রেল লাইনের উপর চলে আসে। জেসিবির চালক রেল লাইন থেকে মেসিনটি সরানোর অনেক চেষ্টা করেন। কিন্তু, শেষ পর্যন্ত ট্রেনের সঙ্গে ধাক্কায় জেসিবি দুমড়ে মুচড়ে যায়। তাতে, ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হয়েছে। জেসিবির চালক ও সহ-চালক আঘাত পেয়েছেন। তবে, ট্রেনের সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে প্রটেকশন ফোর্স সহ স্থানীয় পুলিশ ছুটে আসেন। আহত চালককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ট্রেন দুর্ঘটনার খবরে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। অবশেষে বেলা তিনটা নাগাদ আরেকটি ইঞ্জিন এনে ওই ট্রেন আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top