News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) কৃষক বিক্ষোভে অশান্ত বক্সার; পাওয়ার প্ল্যান্টে ভাঙচুর, আগুনে পুড়ল পুলিশের গাড়ি
Image

(আপডেট) কৃষক বিক্ষোভে অশান্ত বক্সার; পাওয়ার প্ল্যান্টে ভাঙচুর, আগুনে পুড়ল পুলিশের গাড়ি

বক্সার, ১১ জানুয়ারি (হি.স.): হিংসাত্মক হয়ে উঠল বিহারের বক্সারের জমি আন্দোলন। মঙ্গলবার মধ্যরাতে কৃষকদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগে উঠেছে বিহার পুলিশের বিরুদ্ধে। এরপর বুধবার সকালে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারী কৃষকরা। পাওয়ার প্ল্যান্টে ভাঙচুর চালানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঠানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

গত কয়েক দিন ধরে জমি অধিগ্রহণ নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন কৃষকরা। অভিযোগ, মঙ্গলবার মধ্যরাতে কৃষকদের বাড়িতে ঢুকে তাঁদের বেধড়ক মারধর করে পুলিশ। বাড়ির দরজা ভেঙে পুরুষ, মহিলা নির্বিশেষে সবার উপর নির্বিচারে লাঠি চালানো হয়। এরই প্রতিবাদে বুধবার পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ কৃষকরা। প্রসঙ্গত, চৌসা পাওয়ার প্ল্যান্টের জন্য কৃষকদের যে জমি অধিগ্রহণ করা হয়েছে, সেই জমির বিনিময়ে বেশি মূল্যের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। বক্সারের পুলিশ সুপার মনীশ কুমার বলেছেন, “বিদ্যুৎকেন্দ্র ভাঙচুর করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং শীঘ্রই নিয়ন্ত্রণ করা হবে।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top