News Flash

  • Home
  • দিনের খবর
  • বারাণসীতে এসে পৌঁছল এম ভি গঙ্গা বিলাস, সূচনা হওয়া শুধুই সময়ের অপেক্ষা
Image

বারাণসীতে এসে পৌঁছল এম ভি গঙ্গা বিলাস, সূচনা হওয়া শুধুই সময়ের অপেক্ষা

বারাণসী, ১১ জানুয়ারি (হি.স.): প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী ১৩ জানুয়ারি। ওই দিন বিলাসবহুল প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বুধবার বারাণসীতে এস পৌঁছল এম ভি গঙ্গা বিলাস। গত ২২ ডিসেম্বর কলকাতা থেকে বারাণসীর উদ্দেশে রওনা হয়েছিল বিলাসবহুল প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাস, বুধবার এই প্রমোদতরী বারাণসীর রামনগর বন্দরে এসে পৌঁছেছে। ১৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই প্রমোদতরীর সূচনা করবেন প্রধানমন্ত্রী।

এই প্রমোদতরী বিশ্বের দীর্ঘতম জলপথে বারাণসী থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত যাত্রা করবে। ৫১ দিনের রোমাঞ্চকর ভ্রমণে থাকবে প্রমোদতরীটি এবং ১৫ দিনের জন্য বাংলাদেশের মধ্য দিয়ে যাবে। এরপর অসমের ব্রহ্মপুত্র নদী হয়ে ডিব্রুগড়ে পৌঁছবে এই প্রমোদতরী। বারাণসী থেকে কলকাতা ও বাংলাদেশ হয়ে ডিব্রুগড়। ১৩ জানুয়ারি সূচনার পর ৩,২০০ কিলোমিটার জলপথ পাড়ি দেবে প্রমোদতরী। যা মোট ২৭টি নদনদী ধরে এগিয়ে যাবে। গোটা পথ পার হতে সময় লাগবে ৫০ দিন। তার মধ্যে ১২ দিন থাকার কথা পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ দিয়ে বাংলায় প্রবেশ করে আসবে কলকাতায়। তার পরে বাংলাদেশের দিকে যাবে। ও পার বাংলায় ১৫ দিন কাটিয়ে ফের ভারতে প্রবেশ। ব্রহ্মপুত্র ধরে যাবে অসমের ডিব্রুগড়ে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top