News Flash

  • Home
  • দেশ
  • ঘন কুয়াশায় বেসামাল দিল্লি, শীতের দাপট সামান্য কমলেও ঠান্ডায় কাবু উত্তর ভারত
Image

ঘন কুয়াশায় বেসামাল দিল্লি, শীতের দাপট সামান্য কমলেও ঠান্ডায় কাবু উত্তর ভারত

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): শীতের দাপট সামান্য কমলেও ঠান্ডায় কাবু রাজধানী দিল্লি, শৈত্যপ্রবাহ থেকে বুধবারও রেহাই পেল না উত্তর ভারত। দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এদিনও অব্যাহত ছিল তীব্র শৈত্যপ্রবাহ। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দিল্লির সফদরজং-এ সকাল ৬.১০ মিনিট নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৯ ডিগ্রি সেলসিয়াস, পালম এলাকায় এদিন দৃশ্যমানতা ছিল ১০০ মিটার।

ঘন কুয়াশার দাপটও খুব বেশি ছিল দিল্লিতে। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে এদিন বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। দিল্লি বিমানবন্দর থেকে প্রায় ৪৫টি বিমান ওঠানামায় বিলম্ব হয়েছে। এদিন দৃশ্যমানতা অনেকটাই কম ছিল জম্মু, পঞ্জাবের পাটিয়ালা, অমৃতসর ও লুধিয়ানা, হরিয়ানার কার্নাল, রাজস্থানের গঙ্গানগর, উত্তর প্রদেশের বরেলি, বাহরাইচ, লখনউ, গোরক্ষপুর, প্রয়াগরাজ ও বিহারের গয়া, ভাগলপুর ও পূর্ণিয়াতে। চন্ডীগড়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top