News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর মার্গদর্শনে যোগাযোগ, শিক্ষা, কৃষি সহ প্রতিটি ক্ষেত্রেই উত্তর-পূর্বাঞ্চল আজ উন্নতির দিশায় চলছে : সর্বানন্দ সানোয়াল
Image

প্রধানমন্ত্রীর মার্গদর্শনে যোগাযোগ, শিক্ষা, কৃষি সহ প্রতিটি ক্ষেত্রেই উত্তর-পূর্বাঞ্চল আজ উন্নতির দিশায় চলছে : সর্বানন্দ সানোয়াল

আগরতলা, ১১ জানুয়ারি (হি. স.) : প্রধানমন্ত্রীর মার্গদর্শনে যোগাযোগ, শিক্ষা, কৃষি সহ প্রতিটি ক্ষেত্রেই উত্তর-পূর্বাঞ্চল আজ উন্নতির দিশায় চলছে। প্রধানমন্ত্রী ‘লুক ইস্ট’ পলিসির পরিবর্তন করে ‘অ্যাক্ট ইস্ট’ পলিসি গ্রহন করায় উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়ন ঘটছে। আগামীদিনে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ‘স্কুল অব লজিস্টিক, কমিউনিকেশন এন্ড ওয়াটারওয়েজ প্রতিষ্ঠানটির ভার্চুয়লী উদ্বোধন করে কেন্দ্রীয় বন্দর, জাহাজ, জলপথ এবং আয়ুষ মন্ত্রকের মন্ত্রী সর্বানন্দ সানোয়াল একথা বলেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশের দায়িত্বভার গ্রহণ করার পর দেশকে বিশ্বের একটি অন্যতম বিকশিত দেশ গড়ার সংকল্প নিয়েছেন। এই লক্ষ্যে গত ৮ বছরের নতুন নতুন নীতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিগত কেন্দ্রীয় সরকারের আমলে দেশের যে সব অঞ্চলকে উন্নতির ক্ষেত্রে বঞ্চিত রাখা হয়েছিল সেগুলিকে উন্নতর পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও প্রধানমন্ত্রী অগ্রাধিকার দিয়েছিলেন। উত্তর-পূর্বাঞ্চলকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী বিভিন্ন দপ্তরের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী ও সচিবদের নিয়মিতভাবে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি পরিদর্শনের জন্য নির্দেশ দিয়েছেন।
কেন্দ্রীয় জাহাজমন্ত্রী বলেন, আজ ত্রিপুরায় যে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে তা রাজ্যের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে উপকারে লাগবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে রাজ্যের ব্যবসায়ীসহ শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শন করতে পারবে। ফলে তাদের মধ্যে আত্মবিশ্বাসও বাড়বে। পাশাপাশি রাজ্যের উৎপাদিত পণ্য দেশ-বিদেশে বাজারজাতকরণ করার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাকে কিভাবে উন্নতি করা যেতে পারে সে বিষয়েও ব্যবসায়ীরা এই প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করতে পারবে।কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ত্রিপুরার বর্তমান সরকার রাজ্যকে দেশের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ রাজ্য বানানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করছে। এই লক্ষ্যে ত্রিপুরা সরকার বহু পরিকল্পনা গ্রহণ করে কাজ করে যাচ্ছে। ফলে যোগাযোগ, কৃষি, শিক্ষা, পর্যটন সহ প্রতিটি ক্ষেত্রেই ত্রিপুরা আজ উন্নতি পথে এগুচ্ছে। 

Releated Posts

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top