News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পেঁচারথলে তৃণমূলের দলীয় কার্য্যালয়ের উদ্বোধন হল
Image

পেঁচারথলে তৃণমূলের দলীয় কার্য্যালয়ের উদ্বোধন হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷  বুধবার পেচারথল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন হলো এবং পেচারথল বাজারে এক বৃহত্তর মিছিলের আয়োজন করা হয়৷ পাশাপাশি, পেচারথল গেটের নিকট এক পথসভা অনুষ্ঠিত হয়৷ এদিন এখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পূর্নিতা চাকমা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷ পথসভার পরবর্তী সময়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি পূর্নিতা চাকমার নেতৃত্বে  ১০৬টি পরিবারের ৩০০ জন ভোটার সিপিআইএম দলত্যাগ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি এসে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন রয়েছে৷ আজকে সব থেকে বড় কথা হলো যে, এখানকার স্থানীয় মানুষ তাদের প্রত্যেকের যোগদান৷ নিশ্চিত ভাবে এটা বলতে পারি যে, মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি আকৃষ্ট রয়েছে৷ আজকে এত প্রতিকূলতা, আমাদের এত নেতাদের ওপর আক্রমণ হচ্ছে, তারপরেও মানুষ যে রাস্তায় নেমেছে, এটাই প্রমাণ করে যে, তৃণমূল কংগ্রেস আগামীদিনে বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলবে৷ আমাদের আজকের এই মিটিং বানচাল করার জন্য আমি শুনছি বিজেপি কাউকে টাকার টোপ দিয়ে তাদেরকে প্রলোভিত করেছে যাতে এই মিটিংয়ে না আসতে পারে৷ কিন্তু সেই চেষ্টা বিফলে গিয়েও আজকে প্রচুর স্থানীয় মানুষ আমাদের সাথে যোগ দিয়েছে৷
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেছেন, আমরা চাই আগামীদিনে জনসাধারণের আশীর্বাদে এই বিধানসভা জিতে এসে এই এলাকার উন্নয়ন করতে চাই৷ আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো পশ্চিমবঙ্গে করে দেখিয়েছে, সেই ধরনের সুশাসন আমরা ত্রিপুরায় আনতে চাইছি৷ মানুষের আশীর্বাদের আশা রেখে মাঠে নেমেছি এবং ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য কাজ করবো৷

Releated Posts

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top