News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমতলীতে তিন লক্ষ টাকার ব্রাউন সুগার সহ আটক যুবক
Image

আমতলীতে তিন লক্ষ টাকার ব্রাউন সুগার সহ আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ আগরতলা রেল ব্রীজ সংলগ্ণ এলাকা থেকে পুলিশ সুকটি সমেত  আটক করে এক নেশাকারবারীকে৷ তার কাছ থেকে উদ্ধার হয় ৫৫ গ্রাম ব্রাউন সুগার ৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবকের কাছ থেকে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করল আমতলী থানার পুলিশ৷ আমতলী থানার পুলিশ আধিকারিক আশিষ দাশগুপ্তের  নেতৃত্বে এই অভিযান চালানো হয় মঙ্গলবার রাতে৷ ৫ টি প্যাকেটে মোট ৫৫ গ্রাম ব্রাউন সুগার  উদ্ধার করা হয়েছে৷ এই অভিযানে আটক করা হয়েছে নেশাকারবারী সম্রাট বর্মন নামে এক যুবককে৷ তার বাড়ি রানীরবাজার বৃদ্ধনগর এলাকায়৷ আটক নেশা সামগ্রীর বাজার মূল্য ৩ লক্ষ টাকা৷ আগরতলা রেল ব্রীজ সংলগ্ণ এলাকা থেকে পুলিশ সুকটি সমেত তাকে আটক করে বলে জানান আমতলী থানার পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত৷ বুধবার ধৃতকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন এসডিপিও আশিস দাশগুপ্ত৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top