News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মজুরি বৃদ্ধির দাবিতে রাবার শ্রমিকদের ডেপুটেশন
Image

মজুরি বৃদ্ধির দাবিতে রাবার শ্রমিকদের ডেপুটেশন

শান্তিরবাজার(ত্রিপুরা), ১১ জানুয়ারি (হি. স.) : বেতন ভাতা বৃদ্ধির দাবিতে রাবার শ্রমিকরা শান্তিরবাজার মহকুমায় তাকমা টিএফডিপিসি দফতরে ডিভিশনাল ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করেছেন।

ত্রিপুরায় নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী থাকাকালীন ওই এলাকায় রাবার কারখানার উদ্বোধন হয়েছিল। ১৭৩ জন শ্রমিক ওই কারখানায় কর্মরত রয়েছেন। সময়ের সাথে সাথে জিনিসের মূল্যবৃদ্ধি হলেও শ্রমিকদের বেতন ভাতা বিশেষ বৃদ্ধি হয়নি। তাই, আজ রাবার শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ডেপুটেশন প্রদান করেছেন। ৫ দফা দাবিতে কারখানার ডিভিশনাল ম্যানেজারের কাছে তাঁরা ডেপুটেশন প্রদান করেছেন। তাঁরা জানিয়েছেন, দাবি না মানলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যেতে তাঁরা বাধ্য হবেন।

Releated Posts

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top