News Flash

  • Home
  • দিনের খবর
  • জনগণের অবদান থাকলেই আইন আরও শক্তিশালী ও কার্যকর হবে : ওম বিড়লা
Image

জনগণের অবদান থাকলেই আইন আরও শক্তিশালী ও কার্যকর হবে : ওম বিড়লা

জয়পুর, ১১ জানুয়ারি (হি.স.): জনগণের যথেষ্ট অবদান থাকলেই আইন আরও শক্তিশালী ও কার্যকর হবে। বললেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বুধবার উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় রাজস্থানের জয়পুরে দু”দিনের সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের ৮৩ তম সম্মেলনের উদ্বোধন করেছেন। এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি বলেছেন, জনগণের যথেষ্ট অবদান থাকলে আইন আরও শক্তিশালী ও কার্যকর হবে। সংসদে বাকবিতণ্ডার জন্য আলোচনার সময় কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

রাজ্যসভার ডেপুটি স্পিকার হরিবংশ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজস্থান বিধানসভার স্পিকার এবং বিরোধী দলের নেতা গুলাব চাঁদ কাটারিয়াও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আগামীকাল (১২ জানুয়ারি) সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top