News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘন কুয়াশায় বেসামাল দিল্লি, শীতের দাপট সামান্য কমলেও ঠান্ডায় কাবু উত্তর ভারত
Image

ঘন কুয়াশায় বেসামাল দিল্লি, শীতের দাপট সামান্য কমলেও ঠান্ডায় কাবু উত্তর ভারত

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): শীতের দাপট সামান্য কমলেও ঠান্ডায় কাবু রাজধানী দিল্লি, শৈত্যপ্রবাহ থেকে বুধবারও রেহাই পেল না উত্তর ভারত। দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এদিনও অব্যাহত ছিল তীব্র শৈত্যপ্রবাহ। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দিল্লির সফদরজং-এ সকাল ৬.১০ মিনিট নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৯ ডিগ্রি সেলসিয়াস, পালম এলাকায় এদিন দৃশ্যমানতা ছিল ১০০ মিটার।

ঘন কুয়াশার দাপটও খুব বেশি ছিল দিল্লিতে। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে এদিন বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। দিল্লি বিমানবন্দর থেকে প্রায় ৪৫টি বিমান ওঠানামায় বিলম্ব হয়েছে। এদিন দৃশ্যমানতা অনেকটাই কম ছিল জম্মু, পঞ্জাবের পাটিয়ালা, অমৃতসর ও লুধিয়ানা, হরিয়ানার কার্নাল, রাজস্থানের গঙ্গানগর, উত্তর প্রদেশের বরেলি, বাহরাইচ, লখনউ, গোরক্ষপুর, প্রয়াগরাজ ও বিহারের গয়া, ভাগলপুর ও পূর্ণিয়াতে। চন্ডীগড়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top