News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আজ আসছেন মিঠুন চক্রবর্তী, অংশ নেবেন জনবিশ্বাস যাত্রায়
Image

আজ আসছেন মিঠুন চক্রবর্তী, অংশ নেবেন জনবিশ্বাস যাত্রায়

তেলিয়ামুড়া, ১০ জানুয়ারি।। বুধবার তেলিয়ামুড়ায় বিজেপির জনবিশ্বাস যাত্রায় সামিল হচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্র তারকা মিঠুন চক্রবর্তী। ওইদিন তেলিয়ামুড়ায় আয়োজিত সভায় বক্তব্য রাখবেন তিনি। এজন্য চলেছে ব্যাপক প্রস্তুতি।  বিজেপির তারকা প্রচারের প্রস্তুতি চলছে জোর কদমে।

বিজেপি জনবিশ্বাস যাত্রার রথ ১০ জানুয়ারি তেলিয়ামুড়ায় এসে পৌছেছে। ১১ জানুয়ারি সকাল ১০ টায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা টাউন হলের প্রাঙ্গণে এক জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভায় উপস্থিত থাকবেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। আজ মিঠুন চক্রবর্তীর সভার প্রস্তুতি সরোজমিনে খতিয়ে দেখতে আসেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়। দলের পক্ষ থেকে প্রস্তুতিতে কোনও প্রকার খামতি রাখতে চাইছে না। এদিনের এই জনসভাকে সাফল্য মন্ডিত করে তুলতে সকল অংশের মানুষের উদ্যেশ্যে আবেদন রেখেছেন মুখ্য সচেতক কল্যানী রায়। এদিকে, মিঠুন চক্রবর্তী আগামীকাল মজলিশপুরেও সভা করবেন।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top