News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেস ও তিপরা মথার মধ্যে স্নায়ুর লড়াই চরমে, জনজাতিদের আবেগ নিয়ে উপহাস করবেন না, নইলে উপযুক্ত জবাব পাবেন, হুশিয়ারি প্রদ্যোতের
Image

কংগ্রেস ও তিপরা মথার মধ্যে স্নায়ুর লড়াই চরমে, জনজাতিদের আবেগ নিয়ে উপহাস করবেন না, নইলে উপযুক্ত জবাব পাবেন, হুশিয়ারি প্রদ্যোতের

আগরতলা, ১০ জানুয়ারি(হি. স.) : জনজাতিদের আবেগ নিয়ে উপহাস করবেন না, নইলে উপযুক্ত জবাব পাবেন। বিধায়ক সুদীপ রায় বর্মণ-কে উদ্দেশ্য করে কংগ্রেসকে এই সুরেই নিশানা করেছেন তিপরা মথার সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলি নতুন শ্লোগান এনে মানুষের ভাবাবেগ নিয়ে খেলছে। গতকাল করমছড়ায় তিপরাল্যান্ড ও গ্রেটার তিপরাল্যান্ড ইস্যুতে এভাবেই আইপিএফটি এবং তিপরা মথা-কে বিঁধেছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তারই ওই জবাব দিয়ে প্রদ্যোতের দাবি, আমরা আমাদের সাংবিধানিক অধিকার জানি।

গতকাল সুদীপ বলেছিলেন, জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলি সবসময় নতুন শ্লোগান এনে জনজাতি ভোটারদের ভাবাবেগ নিয়ে খেলা করে থাকে। পাহাড়ের নিরীহ মানুষ ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হচ্ছেন।

সুদীপ ওইদিন আইপিএফটি-কে নিশানা করে বলেছিলেন, তিপরাল্যান্ডের শ্লোগান দিয়ে ক্ষমতায় এসে বিজেপির জোট শরিক ওই দল প্রতিশ্রুতি ভুলে গেছে। এখন নতুন নাম জুড়ে দিয়ে তিপরা মথা গ্রেটার তিপরাল্যান্ডের শ্লোগান দিয়ে মাঠে নেমেছে। তাঁর প্রশ্ন ছিল, বাস্তবে গ্রেটার তিপরাল্যান্ড মানুষের কিভাবে উপকারে আসবে তার ব্যাখ্যা এখনো মিলেনি। তবে ওই শ্লোগানে গিরিবাসীদের অবস্থার উন্নতি হবে না, তা নিশ্চিত।

কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের ভীষণ চটে লাল হয়ে গেছেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। এক টুইট বার্তায় তিনি সুদীপের উদ্দেশ্যে কংগ্রেসকে নিশানা করে বলেন, প্রিয়াঙ্কা গান্ধী বা রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। তবুও ত্রিপুরায় কংগ্রেস নেতৃত্ব আমাদের ন্যায্য দাবিকে উপহাস করছেন। তিনি সুর চড়িয়ে বলেন, প্রদেশ কংগ্রেস আত্মধ্বংসের জন্য চ্যাম্পিয়ন। তাঁর হুশিয়ারি, জনজাতিদের আবেগ নিয়ে উপহাস করবেন না, নতুবা উপযুক্ত জবাব পাবেন। আমরা আমাদের সাংবিধানিক অধিকার জানি।রাজনৈতিক মহলের দাবি, ত্রিপুরায় নির্বাচন শুরু হওয়ার আগেই বিরোধী রাজনীতির খেলা জমে উঠেছে। কংগ্রেস বামেদের সাথে জোটের প্রশ্নে পা বাড়িয়ে রেখেছে। অন্যদিকে, বিরোধী ঐক্যের ডাক দিলেও, তিপরা মথার সাথে কংগ্রেসের স্নায়ুর লড়াই চরমে উঠেছে। ফলে, বিজেপি বিরোধী যুদ্ধে ওই লড়াই শাসক দলকে অনেকটাই সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে, তা অস্বীকার করার হয়তো সুযোগ নেই। হিন্দুস্থান সমাচার/সন্দীপ

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top