News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করে সম্মেলনের কথা জানালেন মুখ্যমন্ত্রী শিবরাজ
Image

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করে সম্মেলনের কথা জানালেন মুখ্যমন্ত্রী শিবরাজ

ইন্দোর, ১০ জানুয়ারি (হি.স.) : মঙ্গলবার ইন্দোর সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইন্দোরের ব্রিলিয়ান্ট কনভেনশন সেন্টারে তাঁর সঙ্গে দেখা করেন। এই সময় মুখ্যমন্ত্রী চৌহান রাষ্ট্রপতি মুর্মুকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী চৌহান প্রবাসী ভারতীয় দিবস (পিবিডি) সম্মেলনের প্রথম দুই দিনে অনুষ্ঠিত অধিবেশন ও কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়াও ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত গ্লোবাল ইনভেস্টর সামিটের উদ্দেশ্য সম্পর্কে জানান।

এর আগে, রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ইন্দোরের দেবী অহল্যা বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান। এই উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র, জলসম্পদ মন্ত্রী তুলসীরাম সিলাভাত, সংস্কৃতি মন্ত্রী ঊষা ঠাকুর, লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন, সাংসদ শঙ্কর লালওয়ানি, রাজ্যসভার সাংসদ কবিতা পতিদারও রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

Releated Posts

এলপিইউ-র পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল, সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে পাঞ্জাব পুলিশ: আপ

চণ্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জলন্ধরের কাছে লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ছিল বলে সোমবার জানাল পাঞ্জাবের…

ByByNews Desk Sep 28, 2026

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’র অভিযোগে জয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

জয়পুর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার জয়পুরের রাস্তায় নামে কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

মোদির আমলে ভারত-সুইডেন সম্পর্ক আরও গভীর হয়েছে: সুইডিশ রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারত ও সুইডেনের দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হয়েছে এবং নতুন…

ByByNews Desk Sep 28, 2026

এলএনজি-এলপিজির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে দেখছে ভারত: পীযূষ গয়াল

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top