News Flash

  • Home
  • দেশ
  • বাণিজ্যিক গাড়িতে জিপিএস, সূচনা মমতার
Image

বাণিজ্যিক গাড়িতে জিপিএস, সূচনা মমতার

কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.) : পরিবহণ দফতরের নয়া উদ্যোগ। রাজ্যের সমস্ত বাণিজ্যিক চারচাকার গাড়িতে সোমবার থেকেই ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস ব্যবস্থা চালু করা হল। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাল্টি লেভেল কার পার্কিংয়ের উদ্বোধন করেন। একইসঙ্গে পরিবহণে জিপিএস ট্র্যাকিংয়ের সূচনাও করেন মুখ্যমন্ত্রী। আগামী ৩১ মার্চের মধ্যে সমস্ত বাণিজ্যিক গাড়িতেই এই ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর। এদিন মু্খ্যমন্ত্রী ভেহিকেল লোকেশন ট্র্যাকিং সিস্টেম চালু হবে বলেও জানান। পাশাপাশি আরও একটি ইন্ডোর স্টেডিয়াম হবে বলেও ঘোষণা করেন তিনি।

যাত্রী সুরক্ষায় জোর দিতে রাজ্যের ১ লক্ষ ৬০ হাজার বাণিজ্যিক গাড়িতে এই ডিভাইস বসাতে হবে। দেশের বিভিন্ন জায়গায় ভিএলটিডি নির্মাণকারী সংস্থার সঙ্গে পরিবহণ দফতরের ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে। কিন্তু আগামী ৩১ মার্চের মধ্যে সমস্ত বাণিজ্যিক গাড়িতে এই ডিভাইস লাগানো যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে বেসরকারি বাস মালিক ও ক্যাব সংগঠনগুলির।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top