News Flash

  • Home
  • দিনের খবর
  • লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল, চরমে যাত্রীবিক্ষোভ
Image

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল, চরমে যাত্রীবিক্ষোভ

কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.) : লাইনে ফাটলের জের। কর্মব্যস্ত দিনে অফিস থেকে বাড়ি ফেরার সময় বন্ধ শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তি নিত্যযাত্রীদের। বিক্ষোভ শুরু করেছেন তাঁরা।

সোমবার বিকেল ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল লোকাল ট্রেনটি। ৪টে ৫৪ নাগাদ গুরুদাসপুর স্টেশনের কাছে লাইনে ফাটলের জন্য দাঁড়িয়ে যায় ট্রেনটি।
শিয়ালদহগামী ট্রেনটি দাঁড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। উলটোদিকে শিয়ালদহ থেকে দক্ষিণের শাখার ট্রেন পরিষেবাও ব্যাহত হয়ে পড়ে। ফলে গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়েছেন যাত্রীরা। ফিশপ্লেট বসিয়ে মেরামতি করে কতক্ষণে পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে, তাও নির্দিষ্ট করে জানানো হয়নি রেলের তরফে। তবে বলা হচ্ছে শীতকালে মাঝেমধ্যেই লাইনে ফাটল দেখা দেয়। এই ফাটলও বিরাট কোনও বিষয় নয়। দুশ্চিন্তার কারণ নেই। কিন্তু দিনভর কাজের পর বাড়ি ফেরার সময় এমন ঘটনায় বিরক্ত যাত্রীরা।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top