News Flash

  • Home
  • প্রধান খবর
  • চরম বিপদের মুখে যোশীমঠ! প্রশাসন সতর্ক, বাসিন্দাদের ত্রাণ শিবিরে যেতে নির্দেশ
Image

চরম বিপদের মুখে যোশীমঠ! প্রশাসন সতর্ক, বাসিন্দাদের ত্রাণ শিবিরে যেতে নির্দেশ

দেহরাদূন, ৯ জানুয়ারি (হি.স.): গাড়োয়াল হিমালয়ের কোলে মাথা তুলেছিল ছোট্ট শহর জোশীমঠ। উত্তরাখণ্ডে পর্যটকদের আকর্ষণের অন্যতম এই কেন্দ্রবিন্দু এখন চরম বিপদের মুখে। আশঙ্কা, যে কোনও মুহূর্তে পাহাড়ের সঙ্গে হুড়মুড়িয়ে ধসে যাবে জোশীমঠ। প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে, বাসিন্দাদের ত্রাণ শিবিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “আমরা সবাইকে একটি টিম হিসেবে কাজ করার এবং যোশীমঠকে বাঁচানোর জন্য আবেদন করেছি। ঝুঁকিপূর্ণ ৬৮টি বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ৬০০টিরও বেশি বাড়ির একটি জোন তৈরি হয়েছে এবং তাঁদের অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীও পর্যবেক্ষণ করছেন এবং সম্ভাব্য সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।চামোলির জেলাশাসক বলেছেন, জোশীমঠ এলাকাকে দুর্যোগপ্রবণ ঘোষণা করা হয়েছে। জলশক্তি মন্ত্রকের একটি টিম-সহ কেন্দ্রীয় সরকারের দু’টি টিম এখানে আসছে। জোশীমঠ ও আশেপাশের এলাকায় নির্মাণকাজ নিষিদ্ধ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো রেশন দেওয়া হচ্ছে। স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী এদিন বলেছেন, “ক্ষতিগ্রস্তদের ধৈর্য এবং মনোবল প্রয়োজন। আমরা জ্যোতিষী থেকে ধর্মশাস্ত্রী – বিভিন্ন দক্ষতার মানুষজনদের আমন্ত্রণ জানিয়েছি। তাঁরা আমাদের জ্যোতিরমঠ রক্ষার জন্য আচার-অনুষ্ঠানের কথা বলেছেন।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top