News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় জনবিশ্বাস যাত্রায় কেন্দ্রীয় নেতৃত্বের অংশ গ্রহণের তালিকা চূড়ান্ত
Image

ত্রিপুরায় জনবিশ্বাস যাত্রায় কেন্দ্রীয় নেতৃত্বের অংশ গ্রহণের তালিকা চূড়ান্ত

আগরতলা, ৭ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় বিজেপির জনবিশ্বাস যাত্রায় কেন্দ্রীয় নেতৃত্বের অংশ গ্রহণের তালিকা চূড়ান্ত হয়েছে। সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল, পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী বিজেপির ওই জনবিশ্বাস যাত্রায় অংশ নেবেন। উমাকান্ত ময়দানে ওই যাত্রার সমাপ্তিতে থাকছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা।

সূচী অনুযায়ী ৮ জানুয়ারি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, ৯ জানুয়ারি অসমের  মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, ১০ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ১১ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল এবং কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী জনবিশ্বাস যাত্রায় অংশ নেবেন। ১২ জানুয়ারি ওই যাত্রার সমাপ্তি হবে। উমাকান্ত ময়দানে ওই যাত্রার সমাপ্তিতে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। তিনি এদিন জনসভায় অংশ নেবেন।প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ওই জনবিশ্বাস যাত্রার সূচনা করেছেন। উত্তর ও দক্ষিণ ত্রিপুরা থেকে রওয়ানা দিয়ে ওই রথ ৮টি জেলা পরিক্রমা করবে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top