News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির জন বিশ্বাস যাত্রার দ্বিতীয় দিন অতিক্রান্ত
Image

বিজেপির জন বিশ্বাস যাত্রার দ্বিতীয় দিন অতিক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷  বিজেপির জন বিশ্বাস যাত্রার দ্বিতীয় দিন রথযাত্রা শুরু হয় উত্তর জেলার ধর্মনগরের পদ্মপুর এলাকার থেকে৷ সুদীর্ঘ মিছিল ও রথ দেখার জন্য নারী পুরুষ শিশু কিশোর নানা বয়সী ও নানা ধর্ম সম্প্রদায়ের লোকজন রাস্তা দুই ধরে দাঁড়িয়ে থাকেন৷
শুক্রবার বিজেপির জন বিশ্বাস যাত্রার দ্বিতীয় দিন রথযাত্রা শুরু হয় উত্তর জেলার ধর্মনগরের পদ্মপুর এলাকার থেকে৷ এদিন প্রথমে স্থানীয় এলাকার মহিলারা রথের পূজা দিয়ে শুভরম্ভ করেন৷ রথে স্থানীয় বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন সহ বিভিন্ন নেতার ছিলেন৷ কয়েক হাজারের  বাইক গাড়ি নিয়ে কার্যকর্তারা বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন৷ রথ ধর্মনগর বিধানসভা ঘুরে যুবরাজনগর বিধানসভা এলাকায় প্রবেশ করে৷ সাথে যুক্ত হন বিধায়ক মলিনা দেবনাথ ও তমজিৎ নাথ৷ রথ যাত্রা জত এগিয়ে যায় গাড়ি ও বাইকের লাইন লম্বা হতে থাকে৷ গ্রাম জনপদ , ধানের মাঠ  পেরিয়ে রথ এগিয়ে যেতে থাকে৷ সুদীর্ঘ মিছিল ও রথ দেখার জন্য নারী পুরুষ শিশু কিশোর নানা বয়সী ও নানা ধর্ম সম্প্রদায়ের লোকজন রাস্তা দুই ধরে দাঁড়িয়ে থাকেন৷ কেউ বা ফুলের পাঁপড়ি ছিটিয়ে , কেউ মোম প্রদীপ ও ধূপ দেখিয়ে পাশে থাকার ঘোষণা দেন৷ রথে থাকা নেতৃত্বরাও হাত নেড়ে সম্বোধিত করেন৷ বিজেপির জন বিশ্বাস রথ ধর্মনগরে প্রচার সেরে পানিসাগর বিধানসভা কেন্দ্রে প্রবেশ করে ও বিধানসভার চামটিলা এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়৷ এই সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অমিত রক্ষিক, আগরতলা পর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মলিনা দেবনাথ, পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস প্রমুখ৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top