News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাতায়াতের সমস্যা সমাধান হয়নি, ভোট বয়কটের ডাক দিল লক্ষ্মীপুর ভিলেজের বাসীন্দারা
Image

যাতায়াতের সমস্যা সমাধান হয়নি, ভোট বয়কটের ডাক দিল লক্ষ্মীপুর ভিলেজের বাসীন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ একাধিক সমস্যায় জর্জরিত মুঙ্গিয়াকামি আর. ডি. ব্লকের লক্ষীপুর এডিসি ভিলেজের দয়াল পাড়া এলাকার বাসিন্দারা৷ নির্বাচনের পূর্বে সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে এলাকার বাসিন্দারা৷ মুঙ্গিয়াকামি আর.ডি ব্লকের লক্ষীপুর এডিসি ভিলেজের অন্তর্গত দয়াল পাড়া এলাকাটি৷ দয়াল পাড়া এলাকায় প্রায় ৫০ টি জনজাতি পরিবারের বসবাস৷ এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় যাওয়ার রাস্তার মাঝে থাকা ছড়ার উপর একটি পাকা কালভার্ট নির্মাণ করে দেওয়া হোক৷ কারণ এই রাস্তাদিয়ে এলাকার লোকজনদের জাতায়ত করতে হয়৷ এলাকার কচিকাচাদের জীবনের ঝুকি নিয়ে ছড়া পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়৷ এমনকি এলাকার অসুস্থ ব্যক্তিদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিপাকে পড়তে হয় এলাকাবাসিদের৷ এলাকাবাসীরা বহুবার ছড়ার উপর একটি পাকা কালভার্ট নির্মাণ করে দেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানিয়েছে৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ এই নিয়ে এলাকাবাসিদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে৷ এলাকার বাসিন্দারা জানান নির্বাচনের পূর্বে ছড়ার উপর পাকা কালভার্ট নির্মাণ করে দেওয়া না হলে তারা ভোট বয়কট করবে৷ বর্তমান এডিসি প্রশাসন ছড়ার উপর পাকা কালভার্ট নির্মাণের কোন উদ্যোগ গ্রহণ করেনি৷ সামনে বিধানসভা নির্বাচন৷ নির্বাচনের পূর্বে এলাকাবাসিরা এইবার ভোট বয়কটের হুশিয়ারি দিয়েছে৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top