News Flash

  • Home
  • প্রধান খবর
  • চন্দননগরের ডাকাতির ছক বানচাল করল পুলিশ, গ্রেফতার ৪
Image

চন্দননগরের ডাকাতির ছক বানচাল করল পুলিশ, গ্রেফতার ৪

হুগলি, ৬ জানুয়ারি (হি.স.) : বড়সড় সাফল্য চন্দননগর পুলিশ কমিশনারেটের। ডাকাতির ছক বানচাল করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির আগেই ডাকাতির উদ্দশ্যে জড়ো হওয়া ডাকাত দলকে তাড়া করে চার ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয় ।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ব্যান্ডেল ইএসআই সংলগ্ন পরিত্যক্ত কোয়ার্টারে কাছে জড়ো হয় কিছু যুবক। সেই সময় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশের টহলদারি গাড়ির নজরে আসে ওই যুবকদের। পুলিশের গাড়ি দেখে যুবকরা পালাতে গেলে সন্দেহ হয় পুলিশের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ নুর মহম্মদ, শিবা তুড়ি, রোহিত দাব ও সুমিত বাল্মীকি।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এরপরেই পুলিশ তাঁদের তাড়া করে চার জন যুবককে গ্রেফতার করে। ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনায় আরও বেশ কয়েকজন এই চার যুবককে গ্রেফতার করে চুঁচুড়া থানায় নিয়ে আসে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। ধৃতদের মধ্যে দুজন ব্যান্ডেল সাহেবপাড়া, একজন পাঞ্জাবিপাড়া এবং একজন ব্যান্ডেল বনমসজিদের বাসিন্দা। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৬এমএম পাইপগান, ভোজালি ও রড। শুক্রবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হয়।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top