News Flash

  • Home
  • প্রধান খবর
  • রায়গঞ্জে নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু, পিটিয়ে মারার অভিযোগে পরিবারের সদস্যরা পথ অবরোধ
Image

রায়গঞ্জে নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু, পিটিয়ে মারার অভিযোগে পরিবারের সদস্যরা পথ অবরোধ

রায়গঞ্জ, ৬ জানুয়ারি (হি. স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের কাশিবাটি এলাকায় অবস্থিত একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যু হয়। ওই যুবককে পিটিয়ে মারা হয়েছে এমন অভিযোগ এনে শুক্রবার স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা পথ অবরোধ করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, মৃতের নাম চেতন সিং(২৪)। হেমতাবাদ থানার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। ওই যুবককে একটি নেশামুক্তি কেন্দ্রে রাখে পরিবারের সদস্যরা। এজন্য পরিবারকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দিতে হত। শেষ পর্যন্ত চেতনের এভাবে মৃত্যু হবে তা ভাবতে পারেননি পরিবারের সদস্যরা।

মৃতের ছোটো ভাই চন্দন সিং জানান, তিন মাস আগে দাদা চেতন সিংকে কাশিবাটি গ্রামের একটি নেশামুক্তি কেন্দ্রে সুস্থতার জন্য ভর্তি করি। এরজন্য জন্য হোম কর্তৃপক্ষকে প্রতি মাসে ৫ হাজার করে টাকাও দেওয়া হত। বৃহস্পতিবার আমাদের খবর আসে চেতন সিং অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। এদিন সকালে দাদা হাসপাতালে মারা যান।‘

পরিবারের অভিযোগ, চেতনকে ওরা পিটিয়ে মেরেছে। এই হোম অবিলম্বে বন্ধ ও হোমের মালিকদের গ্রেপ্তারের দাবি জানান প্রত্যেকে। মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে দীর্ঘক্ষণ মৃতের পরিবার ও আত্মীয়-স্বজনেরা এবং গ্রামবাসীরা পথ অবরোধ করে রাখেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন। সঠিক তদন্তের আশ্বাস দেওয়ার পর মৃতের পরিবারেরা পথ অবরোধ তুলে নেয়।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top