News Flash

  • Home
  • প্রধান খবর
  • জল সংরক্ষণে রাজ্যের প্রয়াস দেশের সম্মিলিত লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী
Image

জল সংরক্ষণে রাজ্যের প্রয়াস দেশের সম্মিলিত লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): জল সংরক্ষণের ক্ষেত্রে রাজ্যের প্রচেষ্টা দেশের সম্মিলিত লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ভোপালে, জল সংক্রান্ত সর্বভারতীয় বার্ষিক রাজ্য মন্ত্রীদের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের সাংবিধানিক ব্যবস্থায় জলের বিষয়টি রাজ্যের নিয়ন্ত্রণে আসে। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জল সংক্রান্ত সর্বভারতীয় বার্ষিক রাজ্য মন্ত্রীদের সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, জল নিরাপত্তায় বড় ধরনের অগ্রগতি করেছে ভারত। ২০৪৭ সালের লক্ষ্যে আমাদের জল দৃষ্টিভঙ্গি অমৃত কালের জন্য একটি বড় অবদান হবে। প্রতিটি জেলায় ৭৫টি অমৃত সরোবর তৈরির জন্য দেশ একসঙ্গে কাজ করছে। এখনও পর্যন্ত ২৫ হাজার অমৃত সরোবর তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, জল সংরক্ষণের ক্ষেত্রে আমাদের জিওসেন্সিং ও জিওম্যাপিংয়ের মতো প্রযুক্তি ব্যবহার করতে হবে। শিল্প ও কৃষি এই দু’টি এমন সেক্টর যেখানে জলের প্রয়োজন হয়। জল জীবন মিশন প্রতিটি বাড়িতে জল সরবরাহ করার জন্য একটি প্রধান উন্নয়ন প্যারামিটার হয়ে উঠেছে।”

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top