News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকুরীর দাবিতে ফের উপমুখ্যমন্ত্রীর দ্বারস্ত এসটিজিটি উত্তীর্ণ বেকাররা
Image

চাকুরীর দাবিতে ফের উপমুখ্যমন্ত্রীর দ্বারস্ত এসটিজিটি উত্তীর্ণ বেকাররা

আগরতলা, ৪ জানুয়ারি (হি. স.) : অবিলম্বে চাকুরীর দাবিতে ফের উপমুখ্যমন্ত্রীর দ্বারস্ত হয়েছেন এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। তাঁদের দাবি, নিয়োগ সংক্রান্ত বিষয়ে অর্থ দপ্তর থেকে অবিলম্বে অনুমোদন দিতে হবে। নইলে তাঁরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন।

প্রসঙ্গত, একত্রে নিয়োগের দাবিতে গত কয়েক মাস যাবৎ একের পর এক মন্ত্রীর দরজায় কড়া নাড়ছেন এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। কিন্তু তাঁদের দাবি পূরণে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই তাঁরা বুধবার ফের উপ-মুখ্যমন্ত্রীর দরজায় কড়া নাড়তে যান। এদিন তাঁরা  উপ-মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে তাঁদের নিয়োগের আবেদন জানিয়েছেন।

শুধু তাই নয়, নিয়োগ সংক্রান্ত  ফাইল শিক্ষাদপ্তর থেকে অর্থদপ্তরে পাঠানো হয়েছে তার অনুমোদনে প্রয়োজনীয়  পদক্ষেপ গ্রহন করার অনুরোধও জানিয়েছেন। কিন্তু উপমুখ্যমন্ত্রী তাঁদের সাফ জানিয়েছেন, অর্থ দপ্তরের নিকট এধরনের নিয়োগ সংক্রান্ত কোনো ফাইল আসেনি, তাই তিনি এ-বিষয়ে কিছু বলতে পারছেন না। এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীদের বক্তব্য, পরীক্ষা শেষ হয়ে চার মাস অতিক্রম হলেও তাদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে না। অর্থ দপ্তর অনুমোদন দিলে শিক্ষা দপ্তর নিয়োগের  বিজ্ঞপ্তি জারি করলে তবেই টিআরবিটি  ফল প্রকাশ করবে। তাই  আজ উপমুখ্যমন্ত্রী নিকট ইতিবাচক আশ্বাস না পেয়ে তাঁরা দুই থেকে তিনদিনের মধ্যে  বৃহত্তর আন্দোলন সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন। 

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top