News Flash

  • Home
  • দেশ
  • সি ভি আনন্দ বোসকে বাড়তি নিরাপত্তা, জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা পাচ্ছেন বঙ্গের রাজ্যপাল
Image

সি ভি আনন্দ বোসকে বাড়তি নিরাপত্তা, জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা পাচ্ছেন বঙ্গের রাজ্যপাল

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): নিরাপত্তা বাড়ানো হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে। এবার থেকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গোটা দেশে তিনি যেখানেই যাবেন তাঁকে সর্বদা নিরাপত্তা দেবে সিআরপিএফ-এর জওয়ানরা।

কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। যদিও সেই বিক্ষোভকে খুব একটা বেশি আমল দেননি তিনি। তবে তাঁর নিরাপত্তা যেন কোনও বিঘ্ন না ঘটে তাই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। সি ভি আনন্দ বোস পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়ার আগে ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্র নিযুক্ত কমিটির সদস্য ছিলেন। তাই তার উপর হামলার ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কা রয়েছে গোয়েন্দাদের। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তায় রাজ্যপালের সঙ্গে সর্বদা থাকবে ৩৫-৪০ জন জওয়ান।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top