News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিউইয়র্ক-দিল্লি বিমানে মহিলার শরীরে প্রস্রাব করল পুরুষ সহ-যাত্রী, এয়ার ইন্ডিয়ার কাছে রিপোর্ট চাইল ডিজিসিএ
Image

নিউইয়র্ক-দিল্লি বিমানে মহিলার শরীরে প্রস্রাব করল পুরুষ সহ-যাত্রী, এয়ার ইন্ডিয়ার কাছে রিপোর্ট চাইল ডিজিসিএ

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): নক্কারজনক ঘটনা ঘটল এয়ার ইন্ডিয়ার বিমানে। নিউইয়র্ক-দিল্লি বিমানের বিজনেস ক্লাসে মহিলা যাত্রীর শরীরে প্রস্রাব করলেন পুরুষ সহযাত্রী, এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার কাছে রিপোর্ট চাইল ডিজিসিএ। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে একজন পুরুষ যাত্রী মহিলা সহ-যাত্রীর শরীরে প্রস্রাব করেছিলেন। বিমানটি জেএফকে (ইউএস) থেকে দিল্লি যাওয়ার পথে ২৬ নভেম্বর ঘটনাটি ঘটেছিল, এই ঘটনার প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া পুলিশে অভিযোগ জানিয়েছে।এয়ার ইন্ডিয়া এই ঘটনায় একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে এবং ওই পুরুষ যাত্রীকে ”নো-ফ্লাই লিস্ট”-এ রাখার সুপারিশ করেছে, বিষয়টি সরকারি কমিটির অধীনে রয়েছে এবং সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার কাছে এই ঘটনায় রিপোর্ট চেয়েছে ডিজিসিএ। ডিজিসিএ জনিয়েছে, এয়ারলাইনের পক্ষ থেকে রিপোর্ট চেয়েছি আমরা। কেউ দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top