নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ প্রথমাকে রেখে গোপনে দ্বিতীয় বিয়ে করে পৃথক ভাবে থাকতে শুরু করে স্বামী হরলাল নমঃ৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পর প্রথমা স্ত্রী দারস্থ হয়েছেন থানার৷ মহিলার বক্তব্য তাঁকে না জানিয়ে কাজের নাম করে চলে যায় স্বামী হরলাল৷ এরপর শ্বশুর বাড়ির লোকের মদতে দ্বিতীয় বার বিয়ে করে সে৷ বিষয়টি জানতে পেরে দশদা কাঞ্চনপুর সাতনালা বিশ্বাস পাড়া শ্বশুর বাড়িতে যায় প্রথমা স্ত্রী৷ তাদের কাছে জানতে চাইলে কোন সদুত্তর পায়নি৷ শাশুড়ি কল্পনা নমঃ জোর করে স্বামী হরলাল নমঃকে বিয়ে করতে চাপ দেয়৷ এর পরেই বিয়ে করে হরলাল৷ বর্তমানে শাশুড়ি সেকেরকোট এলাকার পাণ্ডবপুরে রয়েছে বলে জানান প্রথমা স্ত্রী৷ বর্তমানে জিবি পূর্বচানমারী এলাকায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কোন রমকে রয়েছেন৷ স্বামী রাজ মিস্ত্রীর কথা বলে বাড়ি থেকে বের হয়ে গিয়ে এই কান্ড ঘটায় বলে অভিযোগ৷ স্বামীকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের দারস্থ হয়েছেন তিনি৷

দ্বিতীয় বিয়ে করেছে স্বামী, সুবিচার চাইতে থানার দ্বারস্থ প্রথমা
Tags:
Releated Posts
নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ
আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…
অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…
গোয়েন্দা বিভাগের বড় সাফল্য, ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল যাত্রাপুর থানা।…
বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি
আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…


















