News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দ্বিতীয় বিয়ে করেছে স্বামী, সুবিচার চাইতে থানার দ্বারস্থ প্রথমা
Image

দ্বিতীয় বিয়ে করেছে স্বামী, সুবিচার চাইতে থানার দ্বারস্থ প্রথমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ প্রথমাকে রেখে গোপনে দ্বিতীয় বিয়ে করে পৃথক ভাবে থাকতে শুরু করে স্বামী হরলাল নমঃ৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পর প্রথমা স্ত্রী দারস্থ হয়েছেন থানার৷ মহিলার বক্তব্য তাঁকে না জানিয়ে কাজের নাম করে চলে যায় স্বামী হরলাল৷ এরপর শ্বশুর বাড়ির লোকের মদতে দ্বিতীয় বার বিয়ে করে সে৷ বিষয়টি জানতে পেরে দশদা কাঞ্চনপুর সাতনালা বিশ্বাস পাড়া শ্বশুর বাড়িতে যায় প্রথমা স্ত্রী৷ তাদের কাছে জানতে চাইলে কোন সদুত্তর পায়নি৷ শাশুড়ি কল্পনা নমঃ জোর করে স্বামী হরলাল নমঃকে বিয়ে করতে চাপ দেয়৷ এর পরেই বিয়ে করে হরলাল৷ বর্তমানে শাশুড়ি সেকেরকোট এলাকার পাণ্ডবপুরে রয়েছে বলে জানান প্রথমা স্ত্রী৷ বর্তমানে জিবি পূর্বচানমারী এলাকায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কোন রমকে রয়েছেন৷  স্বামী রাজ মিস্ত্রীর কথা বলে বাড়ি থেকে বের হয়ে গিয়ে এই কান্ড ঘটায় বলে অভিযোগ৷ স্বামীকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের দারস্থ হয়েছেন তিনি৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top