News Flash

  • Home
  • দেশ
  • বইমেলায় আসছে মমতার ‘কবিতা বিতানে’র ইংরেজি সংস্করণ
Image

বইমেলায় আসছে মমতার ‘কবিতা বিতানে’র ইংরেজি সংস্করণ

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি. স.) : ২০২৩ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা বিতানের ইংরেজি অনুবাদ। এছাড়াও ছোটদের জন্য লেখা বই এবং সমকালীন ইস্যুর উপর রাজনৈতিক প্রবন্ধের তাঁর একাধিক বইও প্রকাশ হবে কলকাতা বইমেলায়।

মঙ্গলবার রাজধানী দিল্লিতে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠক করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সাংবাদিক বৈঠকে ত্রিদিব চট্টোপাধ্যায়দের সঙ্গে উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত জোস মারিয়া রিডাও ডমিনগুয়েজ।

ত্রিদিববাবু জানান, “এই বছর কবিতা বিতানের ইংরেজি ভার্সান বেরোচ্ছে। কাজ চলছে এটুকু আমি জানি। আশা করছি বেরোবে।” এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুধাংশু দেও। তিনিও জানান, “বইমেলা হলেই ওনার নতুন বই বেরোয়। এই বছরও বেশ কিছু বই প্রকাশিত হবে। তবে মোট সংখ্যা এখনই বলা যাচ্ছে না। এমনিতেও ওনার ১১২টি বই ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। এই বছর আরও কিছু বই যুক্ত হবে।” এবারের কলকাতা বইমেলায় থিম কান্ট্রি স্পেন। কলকাতা বইমেলার পাশাপাশি স্প্যানিশ চলচ্চিত্রের জন্য আলাদা একটি ফেস্টিভ্যালও হবে এবার।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top