News Flash

  • Home
  • খেলা
  • প্রতিষ্ঠা দিবস উদযাপিত : প্রীতি ক্রিকেটে স্কুল অফ সায়েন্সকে হারালো টিএসজেসি
Image

প্রতিষ্ঠা দিবস উদযাপিত : প্রীতি ক্রিকেটে স্কুল অফ সায়েন্সকে হারালো টিএসজেসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।।ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ৩১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে রবিবার এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ভোলাগিরির বিপরীতে ভগৎ সিং মাঠে অনুষ্ঠিত খেলায় স্পোর্টস জার্নালিস্ট ক্লাব হারালো স্কুল অফ সায়েন্স টিমকে। বেলা সাড়ে দশটায় ম্যাচ শুরুর আগে দু দলের খেলোয়ার, ক্লাবের সিনিয়র সদস্য মনিময় রায় এবং উপস্থিত অতিথিবর্গ রাজ্যের প্রয়াত মন্ত্রী এন.সি দেববর্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। খেলার শুরুতে টস জিতে স্কুল অফ সায়েন্সের অধিনায়ক সমরজিৎ দেববর্মা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। টি এস জে সি ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সীমিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে অরূপ রায় বর্মনের সর্বাধিক চল্লিশ রান, ওপেনার বিশ্বজিৎ দেবনাথের ২৮ রান উল্লেখযোগ্য। এছাড়া, মেঘধন দেব-এর ১২ রান উল্লেখ করার মতো। স্কুল অফ সায়েন্স-এর বোলার অভিষেক চক্রবর্তী ২৪ রানে চারটি উইকেট তুলে নিয়ে সেরা বোলারের ট্রফিও জিতে নেয়।  জবাবে ব্যাট করতে নেমে স্কুল অফ সায়েন্স ১২ ওভার ৩ বল খেলে ৫১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সায়ন দাস অপরাজিত থেকে সর্বাধিক ১৬ রান সংগ্রহ করলেও অন্যরা তেমন নৈপুণ্য দেখাতে পারেনি বলে শেষ রক্ষা সম্ভব হয়নি। টিএসজেসি-র বোলার অনির্বাণ দেব ও জাকির হোসেন তিনটি করে এবং অরূপ রায় বর্মন, মনোজিৎ দাস ও বিশ্বজিৎ দেবনাথ একটি করে উইকেট তুলে নিলে স্কুল অফ সায়েন্স এবছর ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারেনি।  বাকি থাকতে সাত উইকেট হারিয়ে রোমাঞ্চকর ভাবে জয়ের লক্ষ্যে পৌঁছায়।  ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে অলরাউন্ডার অনির্বাণ দেব ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি জিতে নেন। এছাড়া, সেরা ব্যাটসম্যান হিসেবে অরূপ রায় বর্মন এবং সেরা ফিল্ডার হিসেবে মনোজিৎ দাসকেও পুরস্কৃত করা হয়। ক্রীড়া সাংবাদিক ক্লাবের হয়ে বাপন দাস, মৃদুল চক্রবর্তী, সুব্রত দেবনাথ, প্রসেনজিৎ সাহা, দিব্যেন্দু দে, মিল্টন ধর, অভিষেক দেববর্মাও বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। আম্পায়ার সুকান্ত সাহা ও সবুজ খানকেও আয়োজকদের পক্ষ থেকে পদক দিয়ে সম্মান জানানো হয়। খেলা শেষে মাঠেই এক বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপ-অধিকর্তা বনজিৎ বাগচী, স্কুল অফ সায়েন্স’-এর অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, টিএসজেসি-র পক্ষ থেকে ক্লাব সভাপতি সরযূ চক্রবর্তী, সহ-সভাপতি কিরিটি দত্ত, সচিব সুপ্রভাত দেবনাথ, সদস্য অরিন্দম চক্রবর্তী, ভাতৃপ্রতীম জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সচিব অভিষেক দে প্রমূখ উপস্থিত ছিলেন। আগামী দিনেও এ ধরনের প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতির মেলবন্ধন জারি থাকবে বলে টিএসজেসি এবং স্কুল অফ সায়েন্স-এর পক্ষ থেকে প্রত্যাশার কথা জানানো হয়। ক্রীড়া সাংবাদিক ক্লাবের আমন্ত্রণে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব-এর ক্রিকেটাররাও ম্যাচে সামিল হয়েছেন বলে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top