News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবাস দুর্নীতির অভিযোগে ফালাকাটায় নির্মীয়মাণ মহাসড়ক অবরোধ
Image

আবাস দুর্নীতির অভিযোগে ফালাকাটায় নির্মীয়মাণ মহাসড়ক অবরোধ

ফালাকাটা, ২ জানুয়ারি (হি. স.) আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে ফালাকাটা-আলিপুরদুয়ার নির্মীয়মাণ মহাসড়কের মেজবিলে পথ অবরোধ করলেন সাধারণ মানুষ। সোমবার দুপুর বারোটা থেকে প্রায় আড়াই ঘণ্টা অবরোধ চলে। মহিলাদের পাশাপাশি পুরুষরাও অবরোধে শামিল হন। খবর পেয়ে সোনাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পুলিশের আশ্বাসেও অবরোধ ওঠেনি।

এদিন আন্দোলনকারীদের হাতে একাধিক প্ল্যাকার্ড ছিল। সেইসব প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘গরিব মানুষের আবাস যোজনার তালিকায় নাম নেই কেন বিডিও জবাব দাও।’ আবার সাধারণ মানুষ বঞ্চিত হল কেন, এমন প্রশ্নও বিডিওর উদ্দেশ্যে লেখা ছিল। বিডিও এসে এসব প্রশ্নের জবাব না দিলে অবরোধ তোলা হবে না বলেও জানান তাঁরা। খবর পেয়ে সোনাপুর ফাঁড়ির ওসি মিংমা শেরপাও ঘটনাস্থলে আসেন। এদিকে ফালাকাটা ও আলিপুরদুয়ারগামী মূল সড়ক অবরোধ হওয়ায় বহু যানবাহন আটকে পড়ে। ভোগান্তি হয় নিত্যযাত্রীদের। শেষে ঘটনাস্থলে যান আলিপুরদুয়ার-১’র বিডিও সঞ্জয় প্রধান। তিনি আবাস যোজনা নিয়ে পুনরায় সমীক্ষার আশ্বাস দেন । এরপর বেলা আড়াইটা নাগাদ অবরোধ ওঠে যায়।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top