News Flash

  • Home
  • প্রধান খবর
  • চালসায় চা বাগানে কাজ করার সময় নিজেরই ছুরির আঘাতে মৃত্যু শ্রমিকের
Image

চালসায় চা বাগানে কাজ করার সময় নিজেরই ছুরির আঘাতে মৃত্যু শ্রমিকের

চালসা, ২ জানুয়ারি (হি. স.): জলপাইগুড়ির মেটেলি চা বাগানের মালহার লাইনে চা বাগানে কলম কাটিংয়ের কাজ করার সময় নিজেরই ছুরির আঘাতে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম আমন এক্কা (৪০)। ঘটনাটি ঘটেছে সোমবার।

জানা গিয়েছে, এদিন মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি এলাকার একটি ছোট চা বাগানে কলম কাটিংয়ের কাজ করছিলেন আটজন শ্রমিক। সেই সময় আমন এক্কা ছুরি হাতে বাগানের একটি নালায় পড়ে যান। তাঁর হাতে থাকা কাটিংয়ের ছুরি দিয়ে তিনি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে হাসপাতালে যান মেটেলি থানার পুলিশকর্মী ও সংশ্লিষ্ট চা বাগানের মালিক বিশ্বনাথ ওরাওঁ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top