News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৪ ঘণ্টা পর দামোদরে ডুবে যাওয়া ছাত্রের দেহ উদ্ধার
Image

২৪ ঘণ্টা পর দামোদরে ডুবে যাওয়া ছাত্রের দেহ উদ্ধার

পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি (হি. স.) : দামোদর নদে তলিয়ে যাওয়া ছাত্রের নিথর দেহ উদ্ধার হল সোমবার। মূলত ধনিয়াখালীর নিশ্চিন্ত পুর এলাকার দামোদর নদের চড়ে বন্ধুদের সাথে পিকনিক করতে গিয়েছিল ধনিয়াখালীর গোপীনগরের নীলাঞ্জন বোস। রবিবার দুপুরে দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে যায় নীলাঞ্জন। প্রায় ২৪ ঘন্টা পর দামোদর নদে তলিয়ে যাওয়া ছাত্রের নিথর দেহ উদ্ধার হল।

প্রথমে জাল ফেলে স্থানীয়দের দিয়ে তল্লাশি চালানো হয়। খোঁজ না মেলায় সন্ধ্যায় আলো জেলে নামানো হয় ডুবুরি। তার পরও কোন হদিস না মেলায় আজ সকালে ফের ডুবুরি ও স্পিড বোর্ড নামনো হয় দামোদর নদে। অবশেষে উদ্ধার হয় নিখোঁজ ছাত্রের নিথর দেহ।

রকেশ্বর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল নীলাঞ্জন বোস। মৃতদেহ ময়নাতদন্তে নিয়ে যায় ধনিয়া খালি থানার পুলিশ। প্রশ্ন উঠেছে, দামোদর নদে স্নান করতে নেমে নিজে থেকেই কী তলিয়ে গিয়েছিল নীলাঞ্জন, নাকি এর পিছনে কোনও কারণ লুকিয়ে রয়েছে ? যদিও যাবতীয় প্রশ্নের উত্তর দেবে ময়নাতদন্তের রিপোর্ট।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top