News Flash

  • Home
  • দেশ
  • হুগলিতে পিকনিক করতে গিয়ে নদীতে পড়ে তলিয়ে গেল যুবক, চলছে তল্লাশি
Image

হুগলিতে পিকনিক করতে গিয়ে নদীতে পড়ে তলিয়ে গেল যুবক, চলছে তল্লাশি

হুগলি, ১ জানুয়ারি (হি.স.): দামোদরের চরে পিকনিক করতে গিয়ে নদীতে পড়ে তলিয়ে গেলেন বছর উনিশের এক তরুণ । যুবককে খুঁজে পেতে জাল ফেলা হয় নদীতে। তবে এখনও তাঁর হদিশ পাওয়া যায়নি । জানা গেছে, তলিয়ে যাওয়া যুবক ভাল ফুটবলার ছিল। নতুন বছরের শুরুর দিনেই এমন মর্মান্তিক ঘটনায় বিষাদের ছায়া ঘনিয়েছে হুগলির ধনিয়াখলির নিশ্চিতপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ধনিয়াখালির গোপীনগর এলাকা থেকে একদল যুবক দামোদরের চরে পিকনিক করতে গিয়েছিলেন। ওই দলে ছিলেন নীলাঞ্জন বসু। দুপুরে দামোদর নদে স্নান করতে নামেন তিনি। তখনই নদীতে তলিয়ে যান। এই ঘটনায় হইচই শুরু হয়ে যায় পিকনিক স্পটে। পিকনিক করতে আসা অন্যান্য পর্যটকরা সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ধনিয়াখালির থানায় খবর দেন তাঁরা।

যুবককে খুঁজে পেতে জাল ফেলা হয় নদীতে। ঘণ্টার পর ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়েও কোনও হদিশ মেলেনি নীলাঞ্জনের। পরে পুলিশ ডুবুরি নামিয়ে খোঁজ চালাবে বলে জানিয়েছে।

নীলাঞ্জনের বাবা প্রসেনজিৎ বসু জানিয়েছে, ‘ছেলে ভাল ফুটবলার ছিল। কিন্তু সাঁতার জানত না। বন্ধুদের সঙ্গে দামোদরে চরে পিকনিকে যেতে বারণ করেছিলাম।’

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top