News Flash

  • Home
  • খেলা
  • জে.আর.সি’র সঙ্গে স্টেট কো-অপারেটিভ ব্যাংকের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
Image

জে.আর.সি’র সঙ্গে স্টেট কো-অপারেটিভ ব্যাংকের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি।। সাংবাদিক ক্রিকেটারদের দল জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ৪ উইকেটের ব্যবধানে একপ্রকার সহজ জয়-ই পেয়েছে। বাড়তি পাওনা পয়লা জানুয়ারি, বছরের প্রথম দিন। হার-জিত কখনোই মুখ্য নয়। সাপ্তাহিক ছুটির দিনে স্পোর্টিং আমেজে বিনোদনমূলক কয়েক ঘণ্টা কাটানোর মধ্য দিয়ে দু’দলের পারস্পরিক মেলবন্ধন আরো অটুট হওয়াটাই ছিল মূল লক্ষ্য। কার্যত খেলা শেষে ট্রফি হাতে দু’দলের সম্মিলিত ও উচ্ছ্বাসপূর্ণ ফটোসেশনে এটাই যেন প্রমাণিত হয়েছে। খেলার শুরুতে টস জিতে জেআরসি-র অধিনায়ক অভিষেক দে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড টি-টোয়েন্টি ফ্রেন্ডলি ম্যাচে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে দীপু জমাতিয়ার নয়নাভিরাম সর্বাধিক ৭১ রান দক্ষ ক্রিকেটারের পরিচয় দিয়েছে। জেআরসি-র সহ অধিনায়ক অনির্বাণ দেব আজ দুর্দান্ত বল করেছে। ৪ ওভার বল করে ১২ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ওপেনিং ব্যাটার্স হিসেবে ২১ রান সংগ্রহ করে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অফ দ্যা ম্যাচের সুদৃশ্য ট্রফিও জিতে নেয়। এছাড়া, অভিষেক দে, বিশ্বজিৎ দেবনাথ ও তাপস দেব একটি করে উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ১৫ ওভার তিন বল খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে বাপন দাস সর্বাধিক ৪৭ রান পেয়েছে। এছাড়া, মেঘধন দেব-এর ২৪ রান, প্রসেনজিৎ সাহার ১৩ রান, সুব্রত দেবনাথের অপরাজিত ১০ রান উল্লেখ করার মতো। প্রীতি ক্রিকেটে জয়ের পেছনে দিব্যেন্দু দে, মিল্টন ধর, মৃদুল চক্রবর্তী এবং রবীন্দ্র শর্মার ভূমিকাও ছিল অনস্বীকার্য। স্টেট কো-অপারেটিভ ব্যাংক টিমের বোলার বিকাশ দেব ১২ রানে তিনটি এবং সুদীপ সরকার ২২ রানে দুটি উইকেট পেয়েছে। অবনীশ দেওয়ান দুটি করে উইকেট পেয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন আম্পায়ার সুকান্ত সাহা ও মোহাম্মদ আলাউদ্দিন। খেলা শেষে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায়, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তথা টিম ক্যাপ্টেন দেবাশীষ দত্ত, ম্যানেজার যোগেন্দ্র দেববর্মা, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট-সেক্রেটারি তথা সর্বভারতীয় স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের সহ-সভাপতি সরযূ চক্রবর্তী, স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, জেআরসি’র প্রেসিডেন্ট সুপ্রভাত দেবনাথ প্রমূখ দু দলের খেলোয়ার, আম্পায়ার, স্কোরার এবং বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন। আগামী দিনেও এধরনের প্রীতি ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়ে ব্যবস্থাপক হিসেবে টিম টি.এস.সি.বি লিমিটেড ও জেআরসি-র পক্ষ থেকে যথাক্রমে দেবাশীষ দত্ত এবং সচিব অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top