News Flash

  • Home
  • খেলা
  • এগিয়ে চলো’র শিশুমেলার পুরস্কার ও সমাপ্তি আজ
Image

এগিয়ে চলো’র শিশুমেলার পুরস্কার ও সমাপ্তি আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি।। এগিয়ে চলো সংঘের ৩৪ তম শিশু মেলার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে আগামীকাল। শিশুমেলা কমিটির পক্ষ থেকে প্রেরিত এক আমন্ত্রণপত্রে আগামীকাল বিকেল সাড়ে চারটায় শিশু মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেয়র দীপক মজুমদার, বিশেষ অতিথি হিসেবে কর্পোরেটর শ্রীমতি শিল্পী সেন, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি তিমির চন্দ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ-অধিকর্তা বনজিৎ বাগচী এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ব্যবসায়ী রূপক সাহা প্রমূখ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন এগিয়ে চলো সংঘের সভাপতি চঞ্চল নন্দী। সংশ্লিষ্ট সকলকে শিশুমেলার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে ছোট ছোট শিশু বন্ধুদের উৎসাহিত করার জন্য কমিটির কনভেনার ঝলক দে এবং এগিয়ে চলো সংঘের সাধারণ সম্পাদক সুমন্ত গুপ্ত যৌথভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top