News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভা নির্বাচন : তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রোড মার্চ
Image

বিধানসভা নির্বাচন : তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রোড মার্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷  কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে রাজ্য বিধানসভা নির্বাচন৷ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও বিভিন্ন রাজনৈতিক দলগুলির তৎপরতা শুরু হয়ে গেছে৷ নির্বাচন দপ্তরের নির্দেশ অনুযায়ী পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল প্রশাসনও জোর কদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে৷ রাজ্যের অন্যান্য স্থানের ন্যায় তেলিয়ামুড়া থানাধীন শহর, সমতল এলাকা, গ্রাম পাহাড় সর্বত্রই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দ্বারা চলছে রোড মার্চ৷ আগামী বিধানসভা নির্বাচন যে শান্তিপূর্ণ ভাবে  করতে হবে সেটা মূলত নির্বাচন দপ্তর বুঝিয়ে দিয়েছে রাজ্য প্রশাসনকে৷ এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ প্রশাসন প্রতিটি এলাকায় ইন্দু তিববত বর্ডার পুলিশ দিয়ে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে আগাম ভাবে রোড মার্চ শুরু করে দিয়েছে৷ যাতে এখন থেকেই প্রতিটি এলাকায় শান্তি সম্প্রীতি বজায় থাকে৷ অপরদিকে এই রোড মার্চের কারণে রাজনৈতিক প্রতিহিংসা অনেকটাই কম হবে৷ ফলে নির্বাচনের আগে শান্তি সম্প্রীতি বজায় রাখার কৌশল হিসেবে পুলিশের এমন পদক্ষেপ৷ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ প্রশাসনের এমন উদ্যোগ সর্বজনে প্রশংসার যোগ্য৷ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক  প্রসুনকান্তি ত্রিপুরা জানান, ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সহ  আইটিবিপি -র জোয়ানদের মোতায়েন করা হয়েছে তেলিয়ামুড়া মহকুমায়৷ তাছাড়া তিনি আশাবাদ ব্যক্ত করেন আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া মহকুমায় ভোট দান প্রক্রিয়া খুব ভালো এবং সুষ্ঠুভাবে উৎসবের মেজাজই হবে৷ ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গেও মহকুমা পুলিশ প্রশাসনের আলাপ আলোচনা হয়েছে বলেও তিনি জানান৷ তিনি আশা প্রকাশ করেন যে তেলিয়ামুড়া মহকুমায় শান্তিপূর্ণভাবেই ভোট হবে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top