News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস, জখম ১২
Image

উত্তর দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস, জখম ১২

চাকুলিয়া, ১ জানুয়ারি (হি.স.): বর্ষবরণের সকালে উত্তর দিনাজপুরে পিকনিকে যাওয়ার পথে ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে বাস। ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে গেলে কমপক্ষে ১২ জন জখম হন । রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার লাহিল এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। জখম প্রত্যেকের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর থেকে অন্তত ৪০ জন যাত্রী নিয়ে পিকনিকের উদ্দেশ্য শিলিগুড়ি যাচ্ছিল বাসটি। চাকুলিয়ার লাহিল এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনায় কমপক্ষে ১২ জন যাত্রী জখম হয়েছেন। জখমদের উদ্ধার করে কানকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় পুলিশ। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রায়গঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top