News Flash

  • Home
  • প্রধান খবর
  • আজ থেকে বিনামূল্যে খাদ্যশস্য পাবেন ৮১.৩৫ কোটি এনএফএসএ সুবিধাভোগীরা
Image

আজ থেকে বিনামূল্যে খাদ্যশস্য পাবেন ৮১.৩৫ কোটি এনএফএসএ সুবিধাভোগীরা

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): নতুন বছর উপলক্ষে দেশের বিশাল জনগোষ্ঠীকে উপহার দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। খাদ্য মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, আজ ১ জানুয়ারি থেকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের (এনএফএসএ) অধীনে ৮১.৩৫ কোটি সুবিধাভোগীকে সারা বছর (৩১ ডিসেম্বর, ২০২৩) বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হবে। মন্ত্রক শনিবার সমস্ত এনএফএসএ সুবিধাভোগীদের বিতরণ করার জন্য বিনামূল্যে খাদ্যশস্য প্রকল্পের বিজ্ঞপ্তি দিয়েছে।

খাদ্য মন্ত্রকের মতে, কেন্দ্রীয় সরকার ২০২৩ সালের জন্য দুই লক্ষ কোটি টাকারও বেশি খাদ্য ভর্তুকি বহন করবে। প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এফসিআই) সমস্ত উচ্চ-পদাধিকারিকদেরকে প্রতিদিন বিভিন্ন এলাকায় তিনটি রেশন দোকান বাধ্যতামূলকভাবে পরিদর্শন করতে এবং একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মন্ত্রক এই প্রকল্পের অধীনে খাদ্যশস্য বিতরণকারী ডিলারকে লভ্যাংশ প্রদানের পদ্ধতি সম্পর্কে রাজ্যগুলিকে একটি পরামর্শ জারি করেছে।

Releated Posts

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top