নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লির গ্রেটার কৈলাশ পার্ট-২-এর ই ব্লকে একটি সিনিয়র সিটিজেন কেয়ার হোমে আগুন লেগে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং ছয়জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে দিল্লির দমকল বিভাগ থেকে এখবর জানানো হয়েছে। যদিও আগুন নেভানো হয়েছে।
দক্ষিণ দিল্লির পুলিশ কমিশনার চন্দন চৌধুরী জানিয়েছেন, এই দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মোট ১৩ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।



















