হনুমানগড় (রাজস্থান), ১ জানুয়ারি (হি.স.): শনিবার রাতে বিসারসার গ্রামে একটি গাড়ি ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। পল্লু পুলিশ এখবর জানিয়েছে যে মেগা হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।
পল্লু থানার আধিকারিক জানিয়েছেন, ইট বোঝাই ট্রাকটি পল্লু থেকে সরদার শহরের দিকে যাওয়ার সময় গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহতদের নিকটবর্তী স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে চিকিৎসকরা অন্য দুজনকে মৃত ঘোষণা করেন। একজনকে বিকানেরে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং পলাতক চালকের খোঁজ চলছে। এখনও পর্যন্ত দেহগুলোর শনাক্ত করা যায়নি।



















