কলকাতা, ১ জানুয়ারি (হি.স.): কালের নিয়মে পুরনো হয়েছে ২০২২। এসেছে নতুন বছর-২০২৩। নববর্ষের প্রথম দিনেই সকলকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে নতুন বছরের শুভেচ্ছার ছবি। তাতে লেখা হয়েছে, “নতুন বছরে আনন্দ, সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হোক সকলের জীবন।”



















