News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ৬ জানুয়ারি মণিপুরে অমিত শাহ, করবেন ১২০ ফুট উঁচু ‘পোলো ট্যাচু’র উন্মোচন এবং ৪০০ কোটি টাকার বেশি মূল্যের প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন
Image

৬ জানুয়ারি মণিপুরে অমিত শাহ, করবেন ১২০ ফুট উঁচু ‘পোলো ট্যাচু’র উন্মোচন এবং ৪০০ কোটি টাকার বেশি মূল্যের প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন

ইমফল, ৩১ ডিসেম্বর (হি.স.) : আগামী ৬ জানুয়ারি মণিপুর আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি ইমফল পশ্চিম জেলার সাঙ্গাইথেলে রাজ্য সরকার কর্তৃক নির্মিত ১২০ ফুট উঁচু ‘পোলো ট্যাচু’ (স্মৃতিস্তম্ভ)-র আবরণ উন্মোচনের পাশাপাশি কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং হিন্দুস্থান সমাচারকে এই খবর দিয়ে জানিয়েছেন, আগামী ৬ জানুয়ারি কেন্দ্রীয় স্বরষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে ১০০ কোটি টাকার বেশি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (জেএনআইএমএস) চত্বরে ১৮-শয্যার একটি প্রাইভেট ইউনিট, চূড়াচাঁদপুর জেলা সদরে নির্মিত মেডিক্যাল কলেজ সহ ৩০০ কোটি টাকার বেশি মূল্যে নির্মিত কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন।
এগুলির মধ্যে অন্যতম নবনির্মিত ১২০ ফুট উঁচু পোলো ট্যাচুর আবরণ উন্মোচন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ স্মৃতিস্তম্ভটি ইবুধউ মারজিং পাহাড়ের চূড়ায় স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, খেলা এবং খেলাধুলার ক্ষেত্রে তাদের অবদানের জন্য সম্মানের প্রতীক হিসেবে মণিপুরের ১৯ জন অলিম্পিয়াডের মূর্তি পার্কে স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, এই বিশাল মূর্তিটি পোলোর আবাসস্থল মণিপুরকে জনপ্রিয় করে তোলার পাশাপাশি পর্যটকদের আকর্ষণ বাড়াবে। এছাড়া স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি করবে।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top