News Flash

  • Home
  • খেলা
  •  স্বামী বিবেকানন্দ ক্লাবের ক্রসকান্ট্রি দৌড় আগামীকাল
Image

 স্বামী বিবেকানন্দ ক্লাবের ক্রসকান্ট্রি দৌড় আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। রাজধানীর উত্তর বাধারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ পূর্তিতে বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষ্যে ক্রসকান্ট্রি দৌড় আগামী ১ জানুয়ারি সকাল ৭টায় হবে। এতে অংশ নিতে ইচ্ছুকদের ৩১ ডিসেম্বরের মধ্যে নাম জমা  করতে বলা হয়েছে। নাম জমা করা করা যাবে ৭০৮৫৬৩৫৩৭৩ এই হোয়াটস এপ নম্বরে। আসরের বিজয়ীদের প্রাইজমানি ও ট্রফি দেয়া হবে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এন্ট্রি পাঠানো হয়েছে। আসরের উদ্বোধন করবেন ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা দিবাকর দেবনাথ। 

এদিকে, একই দিনে ১ জানুয়রি সকাল সাড়ে দশটায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ কর্পোরেট অভিজিৎ মল্লিক ও শম্পা সরকার চৌধুরী উপস্থিত থাকবেন। এর পরেই হবে দুই বয়স বিভাগে হবে বসে আঁকো প্রতিযোগিতা। সব শেষ শুরু হবে আন্তর্জাতিক মানের (গোল পকেট) ক্যারাম প্রতিযোগিতা। এই ক্যারাম চলবে পাঁচদিন। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত হবে এই জন্মজয়ন্তী পালন করা হবে। এতে যোগাসন, দাবা প্রতিযোগিতা সহ বিবেকানন্দের উপর সঙ্গীত, আবৃত্তি, যেমন খুশী সাজ, ক্যুইজ নানা প্রতিযোগিতা হবে। আসরে সকলকে সামিল হতে ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top