ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে জি.বি, চাম্পামুড়া এবং প্রগতি প্লে সেন্টার। লাগাতর জয়ের সুবাদে তিনটি দলই সেমিফাইনালের লক্ষ্যে ক্রমশ অগ্রসর হচ্ছে। চাম্পামুরা গ্রুপ-এ থেকে, অপরদিকে জি.বি এবং প্রগতি প্লে সেন্টার গ্রুপ-বি থেকে। নীপকো মাঠে অনুষ্ঠিত খেলায় চাম্পামুরা ২৮ রানের ব্যবধানে মৌচাককে পরাজিত করেছে। টস জিতে চাম্পামুরা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কুয়াশার জন্য খেলা দেরিতে শুরু হওয়ায় ওভার কমিয়ে ২৮ করা হয়। সীমিত ওভারে চাম্পামুরা ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকাশ দেবনাথের ৪৪ রান, সন্দীপন দাসের ৩৫ রান এবং অয়ন দেবনাথের ৩১ রান উল্লেখযোগ্য। মৌচাকের স্নেহাংশ রায় দুটি উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে মৌচাক ৬ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করতেই সীমিত ২৮ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে অক্ষিত দেবনাথ সর্বাধিক ২৭ রান পায়। চাম্পামুরার সন্দীপন দাস ও রুপম বণিক দুটি করে উইকেট পেয়েছে। তবে সন্দীপন পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

মৌচাককে হারিয়ে জয়ের ধারা অব্যাহত চাম্পামুড়ার
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















