News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ লীগে পূজার ব্যাটিংয়ে জয়ে ফিরলো নর্থ রাইডার্স
Image

টি-২০ লীগে পূজার ব্যাটিংয়ে জয়ে ফিরলো নর্থ রাইডার্স

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।।জয়ে ফিরলো ইউনাটেড নর্থ রাইডার্স। বুধবার ধলাই ওয়ারিয়র্সের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর বৃহস্পতিবার সিপাহীজলা স্টারকে পরাজিত করে ইউনাটেড নর্থ রাইডার্স। আসরে ৫ ম্যাচ খেলে ৪ টিতে জয় পেয়ে অলিভিয়া সিনহার দল রয়েছে শীর্ষে। এদিন দলকে জয় এনে দুইতে মূখ্য ভূমিকা নেন পূজা পাল। শেষ দিকে পূজার ব্যাট ঝলসে উঠে। আর তাতেই আসে জয়। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় পূজাকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বাইজুস মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে ইউনাটেড নর্থ রাইডার্স ৮ উইকেটে পরাজিত করে সিপাহীজলা স্টারকে। ঘন কুয়াশার জন্য এদিনও নির্ধারিত সময়ের পর খেলা শুরু হয়। ফলে ম্যাচ কমিয়ে আনা হয় ১১ ওভারে। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সুপ্রিয়া দাসের দুরন্ত অর্ধশতরানে সিপাহীজলা স্টার নির্ধারিত ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৪ রান করে। দলের পক্ষে সুপ্রিয়া ৪০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ এবং জাসমিন কর ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ (‌অপ:‌) রান করেন। জবাবে খেলতে নেমে ইউনাটেড নর্থ রাইডার্স ১ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে পূজা পাল ‌১৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ (‌অপ:‌), শিউলি চক্রবর্তী ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৩১, পূজা দাস ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮(‌অপ:‌)‌ এবং প্রীয়া সূত্রধর ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। সিপাহীজলা স্টারের পক্ষে নিকিতা দেবনাথ (‌২/‌১৮) সফল বোলার।  ‌ ‌

Releated Posts

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top