News Flash

  • Home
  • প্রধান খবর
  • কুশমান্ডিতে আবাস যোজনায় ঘর বণ্টনে দুর্নীতির অভিযোগ তুলে স্মারকলিপি দিল সিপিএম
Image

কুশমান্ডিতে আবাস যোজনায় ঘর বণ্টনে দুর্নীতির অভিযোগ তুলে স্মারকলিপি দিল সিপিএম

কুশমণ্ডি, ২৯ ডিসেম্বর (হি.স.) : আবাস যোজনায় বাদ পড়া মানুষদের নিয়ে এবার ডেপুটেশনের পথে পা বাড়াল সিপিএম। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরে কুশমণ্ডি ব্লকের দেউল পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেয় সিপিএমের জেলা ও ব্লকের নেতৃত্ব।

সারা ভারত কৃষক সভার কুশমণ্ডি এরিয়া কমিটির সম্পাদক আব্দুল কাফি বলেন, ‘যাদের ভাঙাচোরা মাটির বাড়ি আছে তাদের নাম নেই আবাস যোজনার তালিকায়। অথচ যাদের পাকা বাড়ি আছে তাদের নাম উঠে এসেছে আবাস যোজনার লিস্টে। এর প্রতিবাদে আজ পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।’

সিপিএমের জেলা কমিটির সদস্য মৃণাল দত্ত বলেন, ‘১০০ দিনের কাজের টাকা গত চার মাস ধরে পায়নি সাধারণ মানুষ। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান একটিও কথা বলছেন না, অথচ আবার আবাস যোজনার তালিকায় বড়লোকদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে।’

দেউল পঞ্চায়েত প্রধান বিনয় সরকার বলেন, ‘নাম বাদ পড়া বা যুক্ত করা এর সঙ্গে পঞ্চায়েতের কোনও সম্পর্ক নেই। তবে উপযুক্তরা যাতে আবাস যোজনার ঘর পান সেটা অবশ্যই পঞ্চায়েত দেখবে।‘

Releated Posts

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top