News Flash

  • Home
  • দেশ
  • চিন-সহ পাঁচ দেশের আগত যাত্রীদের করোনা নেগেটিভের শংসাপত্র বাধ্যতামূলক
Image

চিন-সহ পাঁচ দেশের আগত যাত্রীদের করোনা নেগেটিভের শংসাপত্র বাধ্যতামূলক

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি. স.) : চিন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ পাঁচ দেশ থেকে আগত যাত্রীদের জন্য করোনা পরীক্ষার নেগেটিভ শংসাপত্র থাকা বাধ্যতামূলক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বুধবার স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, করোনার নেগেটিভ শংসাপত্র না থাকলে কাউকে যাতে বিমানে চড়তে দেওয়া না হয় তার জন্য দেশের বিমান সংস্থাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি করোনা নেগেটিভের শংসাপত্র না দেখালে কাউকে দেশে ঢুকতে দেওয়া হবে না।

আগামী বছরের শুরুতেই দেশে করোনাভাইরাসের নয়া ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। যে কারণে আগামী ৪০ দিন মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্ক থাকার জন্য স্বাস্থ্য মন্ত্রককে পরামর্শও দিয়েছেন তাঁরা। আর ওই পরামর্শ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছেন স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। কোভিড সংক্রমণের ক্ষেত্রে আগামী ৪০ দিন কেন গুরুত্বপূর্ণ তার ব্যাখ্যা দিতে গিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ‘গত দুই বছর ধরে লক্ষ্য করা গিয়েছে, পূর্ব এশিয়ায় মারণ ভাইরাসের সংক্রমণ বেলাগাম হওয়ার ৩০ থেকে ৩৫ দিনের মাথায় দেশে করোনার ঢেউ আছড়ে পড়েছে। জাপান, চিন ও দক্ষিণ কোরিয়ায় যেহেতু গত মাসখানেক ধরে প্রাণঘাতী ভাইরাস তাণ্ডব চালাচ্ছে, তাই কয়েকদিনের মধ্যে ভারতজুড়ে করোনার নতুন ঢেউ আছড়ে পড়তে পারে।’ তাই ওই সব দেশ থেকে আসা বিমান যাত্রীদের মাধ্যমে যাতে দেশে মারণ ভাইরাস সংক্রমিত হতে না পারে তার জন্য করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। আগামী সপ্তাহ থেকে থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top