ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।।জয় পেলো কসমোপলিটন ক্লাব। সুপার লিগের প্রথম ম্যাচে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ছোটদের ক্রিকেটে। বুধবার সুপার লিগের প্রথম ম্যাচে কসমোপলিটন ক্লাব ১৪ রানে পরাজিত করলোও জোলাইবানি স্কুলকে। শ্রীজন বৈদ্য-র দুরন্ত বোলিংয়ে জয় পায় কসমোপলিটন ক্লাব। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথেম ব্যাট নিয়ে কসমোপলিটন ক্লাব ৩০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রান করে। দলের পক্ষে দলনায়ক কুনাল দেবনাথ ৫০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং সুদীপ্ত বিশ্বাস ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। জোলাইবানি স্কুলের পক্ষে খাগিন মোহন ত্রিপুরা (৪/১২), শায়ন ভৌমিক (২/৫) এবং রূপন চক্রবর্তী (২/১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে শ্রীজন বৈদ্য-র (৪/৯) দুরন্ত বোলিংয়ে ৭১ রানে গুটিয়ে যায় জোলাইবাড়ি স্কুল। দলের পক্ষে তুহিন দাস ৩৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং রূপন চক্রবর্তী ৩৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ (অপ:) রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। কসমোপলিটন ক্লাবের পক্ষে শ্রীজন ছাড়া শান্তনু পাল (২/১৯) সফল বোলার।

শান্তিরবাজারে ক্রিকেট জয়ী কসমোপলিটন
Tags:
Releated Posts
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…


















