News Flash

  • Home
  • দিনের খবর
  • আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান এসইউসিআই (সি)-র
Image

আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান এসইউসিআই (সি)-র

কলকাতা, ২৮ ডিসেম্বর (হি. স.) : প্রধানমন্ত্রী আবাস যোজনায় শাসক তৃণমূল দলের নিকৃষ্ট দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান করল এসইউসিআই (সি)।

দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বুধবার এক বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রস্তুতে তৃণমূলের নেতা, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও তাদের আত্মীয়-পরিজনের নাম যেভাবে জড়িয়ে গেছে তা অত্যন্ত নক্কারজনক। স্বজনপোষণ ও দুর্নীতি ও দলবাজির এর থেকে বড় উদাহরণ খুব বেশি নেই। যাঁদের ছাদ-ওয়ালা পাকা বাড়ি আছে এবং সেকারণেই নাম উপভোক্তা তালিকায় কোনোভাবেই থাকার কথা নয়, তাঁদের নাম আছে। অথচ যাঁদের বাস্তবে মাথা গোঁজার উপযুক্ত আস্তানা নেই তাঁদের নাম বাদ পড়েছে।

তৃণমূলের এই নেতাদের যাঁরা যাচাই পর্বে এসে নাম বাদ দিতে ব্যস্ত হয়ে পড়েছেন তাঁদের উত্তর দিতে হবে সমীক্ষা পর্বে কীভাবে তাঁদের নাম ঢুকল। তখন কাঁচা বাড়ি ছিল, এখন ছাদ হয়েছে এসব যুক্তি যে ছেঁদো তা বুঝতে কারোর অসুবিধা হয় না। আবার এই যাচাই করার কাজে স্বাস্থ্যকর্মী হিসাবে আশা কর্মীদের যেভাবে কাজে লাগানো হচ্ছে তা একেবারেই সমর্থনযোগ্য নয়, কারণ তা তাঁদের কাজ নয় এবং তাঁদের পক্ষে বর্তমান পরিস্থিতিতে মতামত দেওয়াও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

রাজ্য সরকারের কাছে আমাদের দাবি (১) অবিলম্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপযুক্ত তালিকা প্রকাশ করতে হবে, (২) যাঁদের নাম কোনোভাবেই থাকার কথা নয়, রাজনীতির রঙ না দেখে তালিকা থেকে তাঁদের বাদ দিতে হবে, (৩) আশা কর্মী নয়, উপযুক্ত সরকারি কর্মচারীদের দিয়ে এই যাচাই করতে হবে, (৪) অন্যায়ভাবে নাম ঢোকানোর কাজে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এই দাবিতে প্রকৃত গৃহহীনদের নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে জেলায় জেলায় বিডিও, এসডিও, জেলা শাসকের দফতরে বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top